শ শনৈঃশনৈঃ শনৈঃশনৈঃ [ śanaiḥśanaiḥ ] ক্রি-বিণ. ধীরে ধীরে, আস্তে আস্তে; অল্পে অল্পে (শনৈঃ শনৈঃ এগোতে লাগল)। [সং. শণ্ + ঐস্]।
শ শনশন শনশন [ śana-śana ] বি. বাতাস বাণ প্রভৃতির অতি দ্রুত বেগসূচক শব্দবিশেষ (শনশন করে হাওয়া বইছে, শনশন শব্দে তির ছুটে গেল)। [ধ্বন্যা.]।
শ শতাব্দী শতাব্দ, (অসং.) শতাব্দী [ śatābda, ṃśatābdī ] বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]।