শ শম্ব শম্ব [ śamba ] বি. ১. লোহা বা ইস্পাতে মুখ মোড়া মুদগর, যে মুদগরের মুখ লোহা দিয়ে মোড়া; ২. মুদগরের মুখের লৌহাবরণ, শামা; ৩. বজ্র। [সং. শম্ + ব]।
শ শমি শমি [ śami ] বি. বাবলাজাতীয় গাছবিশেষ, শাঁই গাছ যার কাঠ দিয়ে যজ্ঞাগ্নি জ্বালানো হয়। [সং. √ শম্ + ই]।
শ শময়িতা শময়িতা [ śamaẏitā ] (-তৃ) বিণ. ১. উপশমকারী, নিবারক; ২. দমনকারী, বিনাশক। [সং. √ শম্ + ণিচ্ + তৃ]।
শ শবেবরাত শবেবরাত [ śabē-barāta ] বি. চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিনে পালনীয় মুসলমানি পর্ববিশেষ। [আ. শব্-ই-বরাত্]।
শ শপথ শপথ [ śapatha ] বি. প্রতিজ্ঞা, দিব্য (শপথ করে বলা)। [সং. √ শপ্ + অথ]। শপথনামা বি. শপথপত্র, যে কাগজে প্রতিজ্ঞা লেখা হয়। [সং. শপথ + ফা. নামহ্]।