শ শরবত শরবত [ śara-bata ] বি. চিনি ফলের রস প্রভৃতি মিশিয়ে প্রস্তুত পানীয়বিশেষ। [আ. শরবত্]। শরবতি বি. বড়ো লেবুবিশেষ, মোসাম্বি।
শ শরৎচন্দ্র শরচ্চন্দ্র, (বাং. রূপ) শরৎচন্দ্র [ śaraccandra, śarat-candra ] বি. শরত্কালের চাঁদ। [সং. শরদ্ + চন্দ্র].
শ শরচ্চন্দ্র শরচ্চন্দ্র, (বাং. রূপ) শরত্-চন্দ্র [ śaraccandra, śarat-candra ] বি. শরত্কালের চাঁদ। [সং. শরদ্ + চন্দ্র].
শ শয়ে শয়ে শয়ে শয়ে [ śaẏē śaẏē ] বিণ. অনেক, বহুসংখ্যক (শয়ে শয়ে লোক)। ☐ ক্রি-বিণ. বহু সংখ্যায় (শয়ে শয়ে আসছে)। [বাং. শ < শত]।
শ শরভ শরভ [ śarabha ] বি. ১. মৃগবিশেষ; ২. পৌরাণিক অষ্টপদ ও সিংহের চেয়ে বলবান মৃগবিশেষ; ৩. উট; ৪. হস্তিশাবক; ৫. পতঙ্গবিশেষ, শলভ। [সং. √ শৃ + অভ]।