শলভ

শলভ [ śalabha ] বি. ১. শস্যনাশক পতঙ্গবিশেষ, শরভ, পঙ্গপাল; ২. ফড়িং। [সং. √ শল্ + অভ]। শলভাসন বি. যে যোগাসনে শরীরকে পতঙ্গের মতো আকার দিতে হয়।

শর্বাণী

শর্বাণী বি. (স্ত্রী.) দুর্গা, শিবানী।

শর্ব

শর্ব [ śarba ] বি. শিব। [সং. √ শর্ব্ + অ]। শর্বাণী বি. (স্ত্রী.) দুর্গা, শিবানী।

শর্ম

শর্ম [ śarma ] (-র্মন্) বি. ১. সুখ; ২. কল্যাণ, মঙ্গল। [সং. √ শৃ + মন্]।

শর্বরী

শর্বরী [ śarbarī ] বি. ১. রাত্রি, রজনী (‘দেখা দিল রাজদণ্ডরূপে, পোহালে শর্বরী’: রবীন্দ্র); ২. নারী। [সং. √ শৃ + বর + ঈ]।

শর্করা

শর্করা [ śarkarā ] বি. ১. চিনি (দেহে শর্করার আধিক্য); ২. (সং.) কাঁকর; ৩. দানা; ৪. পাথরি। [সং. শর্কর + আ]। শর্করাবত্ বিণ. দানাওয়ালা।

শরিয়তি

শরিয়তি বিণ. শরিয়তসংক্রান্ত (শরিয়তি রায়)।

শরিয়ত

শরিয়ত [ śariẏata ] বি. মুসলিম ধর্মশাস্ত্র। [আ. শরীয়ত্]। শরিয়তি বিণ. শরিয়তসংক্রান্ত (শরিয়তি রায়)।

শরাসন

শরাসন [ śarāsana ] বি. ধনুক। [সং. শর + √ অস্ + অন]।