শাতন

শাতন [ śātana ] বি. ছেদন (‘পক্ষধরের পক্ষশাতন করি’: স. দ.)। [সং. √ শদ্ + ণিচ্ + অন]।

শাণ্ডিল্য

শাণ্ডিল্য [ śāṇḍilya ] বি. গোত্রপ্রবর্তক মুনিবিশেষ। [সং. শণ্ডিল + য]।

শাণিত

শাণিত [ śāṇita ] বিণ. ১. তীক্ষ্ণীকৃত, তীক্ষ্ণ করা হয়েছে এমন (শাণিত তরোয়াল); ২. ধারালো, তীক্ষ্ণ (শাণিত ব্যঙ্গ)। [সং. শাণ + ইত]।

শাণ

শাণ [ śāṇa ] বি. ১. কষ্টিপাথর; ২. অস্ত্রাদিতে ধার দেওয়ার পাথর বা যন্ত্র; ৩. ধার (ছুরিতে শাণ দেওয়া)। [সং. √ শো + ণ]।

শাকম্ভরী

শাকম্ভরী [ śākambharī ] বি. ১. দুর্গাদেবী; ২. হিন্দু তীর্থবিশেষ; ৩. শম্বরহ্রদ। [সং. শাক + √ ভৃ + অ (+ম্) + ঈ]।

শাকটিক

শাকটিক [ śākaṭika ] বিণ. শকটসম্বন্ধীয়, শাকট। [সং. শকট + ইক]।

শাকট

শাকট [ śākaṭa ] বিণ. শকটসম্বন্ধীয়, গাড়িসম্বন্ধীয়; শকটের। [সং. শকট + অ]।

শাঁসালো

শাঁসালো বিণ. ১. শাঁসযুক্ত (শাঁসালো ফল); ২. সারবান, সারবস্তু আছে এমন; ৩. (আল.) অর্থশালী (শাঁসালো লোক)।

শাঁস

শাঁস [ śām̐sa ] বি. ১. ফলাদির ভিতরের সারভাগ; ২. ফলের আঁটির বা বীজের ভিতরের নরম অংশ; ৩. সারপদার্থ (মগজে শাঁস নেই)। [< সং. শস্য]। শাঁসালো বিণ. ১. শাঁসযুক্ত (শাঁসালো ফল); ২. সারবান, সারবস্তু আছে এমন; ৩. (আল.) অর্থশালী (শাঁসালো লোক)।

শাঁখারি

শাঁখারি [ śān̐khāri ] বি. শঙ্খের গহনা বা দ্রব্যাদি নির্মাতা বা শঙ্খব্যবসায়ী; বংশানুক্রমে শাঁখের ব্যবসায়ী হিন্দু জাতিবিশেষ। [বাং. শাঁখ + আরি]।