শায়ের

শায়ের [ śāẏēra ] বি. ১. যে মুখে-মুখে পদ্য রচনা করতে পারে; ২. মুখে-মুখে রচিত পদ্য; ৩. ছোটো পদ্য, দোহা। [আ. শাএর্]।

শামুক

শামুক [ śāmuka ] বি. ঝিনুকতুল্য শক্ত আবরণযুক্ত জলচর প্রাণীবিশেষ। [সং. শম্বুক]। শামুক-চুন দ্র চুন।

শায়া

শায়া [ śāẏā ] বি. স্ত্রীলোকের শাড়ির নীচে পরিধেয় অন্তর্বাসবিশেষ, পেটিকোট। [পো. saia]।

শাবান

শাবান [ śābāna ] বি. ইসলামি বত্সরের অষ্টম মাস। [আ. শাআবান্]।

শাবল

শাবল [ śābala ] বি. মাটি খোঁড়ার বা কপাট ইত্যাদি ভাঙার জন্য লোহার তৈরি খন্তাজাতীয় অস্ত্রবিশেষ। [সং. শর্বলা]।

শাবর

শাবর [ śābara ] বিণ. শবরজাতি-সম্বন্ধীয়। [সং. শবর + অ]।

শাড়ী

শাড়ি, (বর্জি.) শাড়ী [ śāḍ়i, (barji.) śāḍ়ī ] বি. ভারতীয় স্ত্রীলোকদের পরিধেয় দীর্ঘ বস্ত্রবিশেষ। [সং. শাঢী]।

শাড়ি

শাড়ি, (বর্জি.) শাড়ী [ śāḍ়i, (barji.) śāḍ়ī ] বি. ভারতীয় স্ত্রীলোকদের পরিধেয় দীর্ঘ বস্ত্রবিশেষ। [সং. শাঢী]।

শাদ্বল

শাদ্বল [ śādbala ] বি. কচি ঘাসে ঢাকা জমি। [সং. শাদ্ + বল]।

শাদি

শাদি [ śādi ] বি. বিবাহ, পরিণয় (বিয়ে শাদি এখন করেনি)। [ফা. শাদী]।