শায়ী

শায়ী [ śāẏī ] (-য়িন্) বিণ. শয়নকারী, শয়িত (ধরাশায়ী)। [সং. √ শী + ইন্]। স্ত্রী. শায়িনী।

শারঙ্গী

শারঙ্গী [ śāraṅgī ] বি. ছড়ি দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ, সারেঙ্গি। [সং. √ শৃ + অঙ্গ + ঈ]।

শায়েস্তা

শায়েস্তা [ śāẏēstā ] বিণ. ১. শিক্ষাপ্রাপ্ত; ২. শাস্তিপ্রাপ্ত; ৩. দমিত, শাসিত। [ফা. শৈস্তা]।

শায়ক

শায়ক [ śāẏaka ] বি. তির, শর, বাণ। [সং. √ শো + অক]।

শামিল

শামিল [ śāmila ] বিণ. ১. সদৃশ (মরার শামিল); ২. অন্তর্ভুক্ত (ধর্মকর্মে শামিল হওয়া, মিছিলে শামিল হওয়া)। [আ. শামিল্]।

শামর

শামর [ śāmara ] বিণ. (ব্রজ.) শ্যামবর্ণ। [সং. শ্যামলা]। স্ত্রী. শামরী।

শামিয়ানা

শামিয়ানা [ śāmiẏānā ] বি. কাপড়ের তৈরি অস্হায়ী ছাদবিশেষ, চাঁদায়ো, চন্দ্রাতাপ। [ফা. শাম্-আনহ্]।

শামি কাবাব

শামি কাবাব [ śāmi kābāba ] বি. মাংসের বড়াবিশেষ। [তুর. শামি + আ. কবাব়]।