শ শাস্তা শাস্তা [ śāstā ] (-তৃ) বি. ১. শাসনকর্তা, নৃপতি; ২. উপদেষ্টা, গুরু, শিক্ষক; ৩. বুদ্ধদেব। [সং. √ শাস্ + তৃ]।
শ শালু শালু [ śālu ] বি. লালরঙের (সচ. লেপ তৈরির জন্য এবং পূজায় ব্যবহৃত) সূতিবস্ত্রবিশেষ। [হি. সাল + বাং. উ]।
শ শার্কর শার্কর [ śārkara ] বিণ. ১. শর্করাসম্বন্ধীয়; ২. শর্করামিশ্রিত; ৩. দানাওয়ালা; ৪. কাঁকুরে। [সং. শর্করা + অ]।