শিঞ্জা

শিঞ্জা [ śiñjā ] বি. নূপুর বা অনুরূপ অলংকারের ধ্বনি। [সং. √ শিঞ্জ্ + অ + আ]।

শিঙ্গার

শিঙ্গার [ śiṅgāra ] বি. নায়ক-নায়িকার বেশবিন্যাস বা মিলনসজ্জা। [সং. শৃঙ্গার]।

শিখ

শিখ [ śikha ] বি. গুরু নানক-প্রবর্তিত ধর্ম অবলম্বনকারী জাতি বা সম্প্রদায়বিশেষ। [গুরু. শিখ < সং. শিষ্য]।

শিক্ষয়িতা

শিক্ষয়িতা [ śikṣaẏitā ] (-তৃ) বিণ. শিক্ষাদাতা, শিক্ষক। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. শিক্ষয়িত্রী।

শিকস্ত

শিকস্ত [ śikasta ] বি. পাকা হাতের টানা লেখা। [ফা. শিকস্ত্]।

শিকনি

শিকনি [ śikani ] বি. নাসারন্ধ্র থেকে নির্গত শ্লেষ্মা, নাকের পোঁটা, পোঁটা। [< সং. শিঙঘাণ]।

শিংশপা

শিংশপা [ śiṃśapā ] বি. শিশুগাছ। [সং. শিশ্ + পা + অ]।

শিং

শিং [ śi ] বি. পশুর মাথার দীর্ঘ কঠিন ও ছুঁচলো হাড়বিশেষ, শৃঙ্গ। [সং. শৃঙ্গ]।

শাসি

শাসি [ śāsi ] বি. (সচ. জানালার) কাচের কপাট, শার্সি। [ইং. sash]।