শিবিকা

শিবিকা [ śibikā ] বি. পালকি। [সং. শিবি (√ শিব্ + ই) + অক + আ]।

শিপ্রা

শিপ্রা [ śiprā ] বি. উজ্জয়িনীতে প্রবাহিত চম্বল নদীর শাখাবিশেষ। [সং. √ শি + রক্ + আ (নি.)]।

শিথান

শিথান [ śithāna ] বি. ১. শিখরদেশ (‘কেশরাশি শিথান ঢাকি পড়েছে ভারে ভারে’: রবীন্দ্র); ২. মাথার বালিশ (‘পিরীতি শিথান সাথে’: চণ্ডী)। [< সং. শিরঃস্হান]।

শিঞ্জিনী

শিঞ্জিনী [ śiñjinī ] বি. ১. নূপুর; ২. ধনুর্গুণ। [সং. √শিঞ্জ্ + ইন্ + ঈ]।

শিরনি

শিরনি [ śirani ] বি. পির সত্যনারায়ণ প্রভৃতিকে নিবেদনীয় আটা ময়দা চিনি-কলা প্রভৃতির মিশ্রিত ভোগ। [ফা. শীরীনী]।

শিয়াকুল

শিয়াকুল [ śiẏā-kula ] বি. বুনো কাঁটাগাছবিশেষ। [সং. শৃগালকোলি]।

শিয়া

শিয়া [ śiẏā ] বি. চতুর্থ খলিফা আলির অনুগামী মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শিআহ্]।

শিম্পাঞ্জি

শিম্পাঞ্জি [ śimpāñji ] বি. গরিলার চেয়ে ছোটো কালো লোমশ আফ্রিকার বানরবিশেষ। [ইং. chimpanzee]।

শিমূল

শিমূল [ śimūla ] বি. একরকম তুলোর গাছ বা তার ফুল, শাল্মলী। [সং. শিম্বলী]।

শিবির

শিবির [ śibira ] বি. ১. ছাউনি, তাঁবু; ২. সেনানিবাস। [সং. √ শী + ইর]।