শিরোরূহ

শিরোরূহ [ śirōrūha ] বি. মাথার চুল। [সং. শিরস্ + √ রুহ্ + অ]।

শিরোভূষণ

শিরোভূষণ [ śirō-bhūṣaṇa ] বি. ১. মাথায় পরবার অলংকার; ২. কিরীট, মুকুট, টোপর ইত্যাদি। [সং. শিরস্ + ভূষণ]।

শিরোপা

শিরোপা [ śirōpā ] বি. ১. পারিতোষিকরূপে প্রদত্ত উষ্ণীষ; ২. পাগড়ি; ৩. পারিতোষিক। [ফা. সর-ও-পা]।

শিরোধার্য

শিরোধার্য [ śirō-dhārya ] বিণ. ১. মস্তকে ধারণীয়; ২. শ্রদ্ধার সঙ্গে গ্রহণীয়; ৩. অবশ্য পালনীয় (জ্যেষ্ঠের উপদেশ শিরোধার্য)। [সং. শিরস্ + ধার্য]।

শিরোদেশ

শিরোদেশ [ śirō-dēśa ] বি. ১. মাথা, মস্তক; ২. শীর্ষ (পর্বতের শিরোদেশ)। [সং. শিরস্ + দেশ]।

শিরিন

শিরিন [ śirina ] বিণ. ১. সুন্দর; ২. মধুর; ৩. কোমল। [ফা. শীরীন্]।

শিরশির

শিরশির [ śira-śira ] বি. শিহরণের ভাব (গা শিরশির করা)। [ধ্বন্যা]।

শিরপেচ

শিরপেচ [ śira-pēca ] বি. পাগড়িবিশেষ। [ফা. সর্পেচ্]।

শিরদাঁড়া

শিরদাঁড়া [ śira-dān̐ḍ়ā ] বি. মেরুদণ্ড। [সং. শিরস্ + দণ়্ড]।

শিম

শিম [ śima ] বি. বিন ও কড়াইশুঁটিজাতীয় সবজিফলবিশেষ। [সং. শিম্ব]।