শীতক

শীতক [ śītaka ] বি. রেফ্রিজারেটার। [সং. শীত + ক]।

শীকর

শীকর [ śīkara ] বি. ১. বাতাসে চালিত জলকণা; ২. জলকণা বা জলবিন্দু (শীকরবর্ষণ)। [সং. √ শীক্ + অর]।

শিস

শিস [ śisa ] বি. ঠোঁট ও জিভের সাহায্যে উত্পন্ন বাঁশির মতো শব্দ। [ধ্বন্যা]।

শিষ

শিষ [ śiṣa ] বি. ১. শস্যমঞ্জরি, ধান্যাদির শীর্ষ (ধানের শিষ, যবের শিষ); ২. প্রদীপের শিখা (হারিকেনের শিষ উঠছে); ৩. পেনসিলের ডগার লেড। [সং. শীর্ষ]।

শিশুমার

শিশুমার [ śiśu-māra ] বি. শুশুক। [সং. শিশু + √ মারি + অ, তু. ফা. সূস্মার]।

শিশুপাল

শিশুপাল [ śiśu-pāla ] বি. কৃষ্ণ কর্তৃক নিহত চেদিবংশীয় নৃপতি। [সং. শিশু + √ পালি + অ]।

শিশুক

শিশুক [ śiśuka ] বি. জলজন্তুবিশেষ, শুশুক। [সং. শিশু + ক]।

শীধু

শীধু [ śīdhu ] বি. ১. মধু; ২. আখের রস দিয়ে প্রস্তুত মদ। [সং. √ শী + ধু]।

শীতাংশু

শীতাংশু [ śītāṃśu ] বি. চাঁদ, চন্দ্র। [সং. শীত + অংশু]।

শীৎকার

শীৎকার [ śīt-kāra ] বি. ১. নারীর যৌন সংগমকালীন ধ্বনি, ইস্ এই শব্দ; ২. শিহরন। [সং. শীত্ (ধ্বন্যা.) + √ কৃ + অ]।