শ শুনানি শুনানি [ śunāni ] বি. বিচারক কর্তৃক বাদী ও প্রতিবাদীর বক্তব্য শোনা, hearing. [বাং. শুনা + আনি]।
শ শুনশান শুনশান [ śuna-śāna ] বিণ. ১. ফাঁকা, নির্জন; ২. নিঃশব্দ, নীরব, আওয়াজহীন (চারদিক শুনশান হয়ে গেছে)। [হি. সুনসান]।
শ শুধরানো শুধরানো [ śudharānō ] ক্রি. বি. সংশোধন করা, দোষ মুক্ত করা বা হওয়া (লেখাটা শুধরে দাও, ছেলেটার স্বভাবটা শোধরাল না, সে নিজেকে অনেকটা শুধরে নিয়েছে)। [< সং. √ শুধ্]।
শ শুল্ক শুল্ক [ śulka ] বি. ১. পণ্যদ্রব্যের আমদানি-রপ্তানির উপর ধার্য কর বা মাশুল, duty; ২. কর, tax; ৩. বিবাহের পণ (কন্যাশুল্ক); ৪. মূল্য। [সং. √ শুল্ক্ + অ]।
শ শুম্ভনিশুম্ভ শুম্ভনিশুম্ভ [ śumbha-niśumbha ] বি. শুম্ভ ও নিশুম্ভ নামে দুর্গার সঙ্গে যুদ্ধে নিহত অসুর-ভ্রাতৃদ্বয়।