শেরওয়ানি

শেরওয়ানি [ śēra-ōẏāni ] বি. লম্বা কুর্তা বা জামাবিশেষ। [হি.]।

শেরিফ

শেরিফ [ śēripha ] বি. সরকারি বা বিশেষ অনুষ্ঠানাদির তত্ত্বাবধানের জন্য সরকার-কর্তৃক মনোনীত বিশিষ্ট নাগরিক। [ইং. sheriff]।

শেরি

শেরি [ śēri ] বি. স্পেনদেশীয় মদবিশেষ। [ইং. sherry]।

শের

শের [ śēra ] বি. ১. বাঘ; ২. সিংহ। [ফা. শের্]।

শেঠ

শেঠ [ śēṭha ] বি. ১. বণিক, সওদাগর; ২. হিন্দু সম্প্রদায়বিশেষের পদবি। [সং. শ্রেষ্ঠী]।

শেখ

শেখ [ śēkha ] বি. ১. স্বয়ং হজরত মোহাম্মদ কর্তৃক যে-ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে বা তার বংশধর; ২. সম্ভ্রান্ত মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শইখ্]।

শৃঙ্গবের

শৃঙ্গবের [ śṛṅga-bēra ] বি. ১. আদা; ২. রামায়ণোক্ত গুহকচণ্ডালের নগর। [সং. শৃঙ্গ + বের]।

শৃঙ্গবান

শৃঙ্গবান [ śṛṅga-bāna ] বিণ. শৃঙ্গযুক্ত, শিখরযুক্ত। ☐ বি. পর্বত। [সং. শৃঙ্গ + বতুপ্]।

শৃঙ্খল

শৃঙ্খল [ śṛṅkhala ] বি. ১. শিকল, নিগড় (শৃঙ্খলবদ্ধ হস্ত); ২. বন্ধন। [সং. শৃঙ্গ + √ স্খল্ + অ]।

শূরোচিত

শূরোচিত [ śūrōcita ] বিণ. বীরোচিত, বীরের মতো। [সং. শূর + উচিত]।