শোথ

শোথ [ śōtha ] বি. জল সঞ্চয়হেতু দেহের ফোলা রোগ, dropsy. [সং. √ শু + থ]।

শোচিত

শোচিত [ śōcita ] বিণ. যার জন্য শোক করা হচ্ছে এমন। [সং. √ শুচ্ + ণিচ্ + ত]।

শোঁ-শোঁ

শোঁ-শোঁ [ śō-m̐śō ] বি. অব্য. বাতাসের প্রবল বেগের ভাব। [ধ্বন্যা.]।

শেরপা

শেরপা [ śērapā ] বি. হিমালয় পর্বতের পাদদেশে বসবাসকারী এবং পর্বতারোহণে দক্ষ তিব্বতি বা নেপালি সম্প্রদায়বিশেষ। [তি.]।

শৈলী

শৈলী [ śailī ] বি. রীতি, প্রণালী, style (রচনাশৈলী)। [সং. শীল + অ + ঈ]।

শৈবাল

শৈবাল [ śaibāla ] বি. শ্যাওলা। [সং. শেবাল + অ]।

শৈবলিনী

শৈবলিনী [ śaibalinī ] বি. (স্ত্রী.) নদী। [সং. শেবল + অ + ইন্ + ঈ]।

শৈব

শৈব [ śaiba ] বিণ. শিবসম্বন্ধীয় (শৈবপুরাণ)। ☐ বি. শিবের উপাসক। [সং. শিব + অ]।

শৈথিল্য

শৈথিল্য [ śaithilya ] বি. ১. শিথিলতা, আলগা বা ঢিলে ভাব; ২. ঢিলেমি, কুঁড়েমি, আলস্য (কাজে শৈথিল্য); ৩. অমনোযোগ; ৪. বিশৃঙ্খলা। [সং. শিথিল + য]।