শৌভিক

শৌভিক [ śaubhika ] বি. জাদুকর, ঐন্দ্রজালিক। [সং. শোভা + ইক]।

শৌনিক

শৌনিক [ śaunika ] বি. ১. কসাই, মাংসবিক্রেতা; ২. মৃগয়া। [সং. শূনা + ইক]।

শৌদ্র

শৌদ্র [ śaudra ] বিণ. ১. শূদ্র-সম্বন্ধীয়; ২. শূদ্রের পক্ষে বিহিত বা উচিত এমন; ৩. শূদ্রসুলভ। [সং. শূদ্র + অ]।

শৌদ্ধোদনি

শৌদ্ধোদনি [ śauddhōdani ] বি. শুদ্ধোদনের পুত্র অর্থাত্ বুদ্ধদেব। [সং. শুদ্ধোদন + ই]।

শোহিনি

শোহিনি [ śōhini ] বি. সংগীতে রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. শোভিনী]।

শৌক্ল্য

শৌক্ল্য [ śauklya ] বি. শুক্লতা, শুভ্রতা। [সং. শুল্ক + য]।

শোহরত

শোহরত [ śōharata ] বি. ঘোষণা বা প্রচার (ঢোল-শোহরত)। [আ. শুহ্রত্]।

শোলা

শোলা [ śōlā ] বি. ১. জলজ উদ্ভিদবিশেষ; ২. উক্ত উদ্ভিদের পলকা ও নরম কাঠ (শোলা শিল্প)। [হি. সোলা]।

শোল

শোল [ śōla ] বি. আঁশযুক্ত কালো লম্বাটে মাছবিশেষ। [সং. শকুল]।

শোরা

শোরা [ śōrā ] বি. লবণজাতীয় পদার্থবিশেষ, যবক্ষার, nitre. [ফা.]।