শ শ্রমোপজীবী শ্রমোপজীবী [ śramōpa-jībī ] (-বিন্) বিণ. দৈহিক পরিশ্রমের দ্বারা জীবিকার্জনকারী, মেহনতি। [সং. শ্রম + উপ + √ জীব্ + ইন্]।
শ শ্রদ্দধান শ্রদ্দধান [ śradda-dhāna ] বিণ. শ্রদ্ধার ভাবযুক্ত, শ্রদ্ধাপূর্ণ, সশ্রদ্ধ। [সং. শ্রত্ + √ ধা + আন]।
শ শ্ববৃত্তি শ্ববৃত্তি [ śbabṛtti ] বি. ১. কুকুরতুল্য আচরণ; ২. সেবা; ৩. চাকরি; ৪. পরনির্ভরতা; ৫. খোশামোদ বা খোশামোদের দ্বারা জীবিকার্জন। [সং. শ্বন্ + বৃত্তি]।
শ শ্বদন্ত শ্বদন্ত [ śbadanta ] বি. কুকুরের দাঁতের মতো তীক্ষ্ণ দাঁত, canine tooth. [সং. শ্বন্ (=কুকুর) + দন্ত]।
শ শৌরি শৌরি [ śauri ] বি. ১. শূর নৃপতির পৌত্র; ২. শূর বংশের সন্তান; ৩. শ্রীকৃষ্ণ; ৪. শনিগ্রহ। [সং. শূর + ই]।