শ্রোতব্য

শ্রোতব্য [ śrōtabya ] বি. শোনার যোগ্য, শ্রবণীয়; শ্রবণ করতে হয় এমন। [সং. √ শ্রু + তব্য]।

শ্রেষ্ঠী

শ্রেষ্ঠী [ śrēṣṭhī ] (-ষ্ঠিন্) বি. ১. বণিক, শেঠ; ২. অতি ধনী ব্যক্তি। [সং. শ্রেষ্ঠ + ইন্]।

শ্রূয়মান

শ্রূয়মান [ śrūẏa-māna ] বিণ. শোনা হচ্ছে এমন (শ্রূয়মান ধ্বনি, শ্রূয়মান সংগীত)। [সং. √ শ্রূ + মান (শানচ্)]।

শ্রাবিত

শ্রাবিত [ śrābita ] বিণ. শুনানো হয়েছে এমন। [সং. √ শ্রু + ণিচ্ + ত]।

শ্রাবক

শ্রাবক [ śrābaka ] বি. ১. শ্রবণকারী, শ্রোতা; ২. শিষ্য; ৩. বৌদ্ধ গৃহস্হ। [সং. √ শ্রু + অক]।

শ্রথন

শ্রথন [ śrathana ] বি. ১. বন্ধন; ২. হত্যা, বধ। [সং. √শ্রথ্ + অন]।

শ্যাম্পু

শ্যাম্পু [ śyāmpu ] বি. চুল পরিষ্কার করার তরলীকৃত ও সুগন্ধযুক্ত পদার্থবিশেষ বা তা দিয়ে চুল ধোঁয়া। [ইং. shampoo]।

শ্বৈত্য

শ্বৈত্য [ śbaitya ] বি. শ্বেতভাব, শুক্লতা। [সং. শ্বেত + য]।

শ্বিত্র

শ্বিত্র [ śbitra ] বি. শ্বেতি বা ধবল রোগ; (তথাকথিত) শ্বেতকুষ্ঠ। [সং. √ শ্বিত্ + র]।

শ্বাপুচ্ছ

শ্বাপুচ্ছ [ śbāpuccha ] বি. কুকুরের লেজ। [সং. শ্বন্ + পুচ্ছ]।