শ শ্রাবণ শ্রাবণ১. [ śrābaṇa১. ] বি. বাংলা বত্সরের চতুর্থ মাস। ☐ বিণ. শ্রবণা নক্ষত্র সম্বন্ধীয়। [সং. শ্রবণা + অ]। শ্রাবণী, শ্রাবণিক বিণ. শ্রাবণসম্বন্ধীয়, শ্রাবণের (শ্রাবণী পূর্ণিমা)। শ্রাবণ২. [ śrābaṇa২. ] বিণ. শ্রবণেন্দ্রিয়জনিত; শ্রবণেন্দ্রিয়সম্বন্ধীয় (শ্রাবণ জ্ঞান)। [সং. শ্রবণ + অ]।
শ শ্লাঘা শ্লাঘা [ ślāghā ] বি. ১. প্রশংসা (তাঁর পক্ষে শ্লাঘার বিষয়); ২. গৌরব; ৩. আত্মপ্রশংসা। [সং. √ শ্লাঘ্ + অ + আ]। শ্লাঘনীয়, শ্লাঘ্য বিণ. ১. প্রশংসার্হ; ২. স্পৃহণীয়।
শ শ্লৈষ্মিক ঝিল্লি শ্লৈষ্মিক ঝিল্লি বি. দেহাভ্যন্তরের শ্লেষ্মা উত্পাদক ও নিঃসারক সূক্ষ্ম জালবত্ আবরণবিশেষ, mucous membrane.
শ শ্লৈষ্মিক শ্লৈষ্মিক [ ślaiṣmika ] বিণ. ১. শ্লেষ্মা-সংক্রান্ত; ২. শ্লেষ্মাবাহী। [সং. শ্লেষ্মা + ইক]। শ্লৈষ্মিক ঝিল্লি বি. দেহাভ্যন্তরের শ্লেষ্মা উত্পাদক ও নিঃসারক সূক্ষ্ম জালবত্ আবরণবিশেষ, mucous membrane.