শ শিয়র শিয়র [ śiẏara ] বি. ১. শয়নকারীর শীর্ষদেশ বা মাথার দিক (‘শয়নশিয়রে প্রদীপ নিবেছে’: রবীন্দ্র); ২. (আল.) সন্নিকট, খুবই নিকট (শিয়রে শমন)। [সং. শয্যা > শিয > শিয়র]। শিয়রে শমন – মরণ ঘনিয়ে এসেছে এমন অবস্হা।
শ শিহরণ শিহরন, (বর্জি.) শিহরণ [ śiharana, śiharaṇa ] বি. ১. রোমাঞ্চ; ২. কম্পন (‘দুরস্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরন’: জী. দা.)। [বাং. √ শিহরা, শিউরা]।
শ শিহরন শিহরন, (বর্জি.) শিহরণ [ śiharana, śiharaṇa ] বি. ১. রোমাঞ্চ; ২. কম্পন (‘দুরস্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরন’: জী. দা.)। [বাং. √ শিহরা, শিউরা]।
শ শুঁটকো শুঁটকো [ śun̐ṭakō ] বিণ. শুষ্ক ও শীর্ণ। [< সং. শুষ্ক]। শুঁটকি বিণ. ১. শুঁটকো; ২. শুকানো হয়েছে এমন (শুঁটকি মাছ)। ☐ বি. শুকানো মাছ।
শ শেখর শেখর [ śēkhara ] বি. ১. কিরীট, মুকুট; ২. শিরোমাল্য; ৩. চূড়া (তু. চন্দ্রশেখর)। [সং. শিখি + অর]।
শ শেল শেল১ [ śēla১ ] বি. ১. প্রাচীন অস্ত্রবিশেষ, শূল (শক্তিশেল); ২. শেলতুল্য যন্ত্রণাদায়ক বস্তু। [সং. শল্য]। শেল২ [ śēla২ ] বি. কামানের গোলা। [ইং. shell]।
শ শৈত্য শৈত্য [ śaitya ] বি. ১. শীতলতা (শৈত্যপ্রবাহ); ২. শীতভাব। [সং. শীত + য]। শৈত্যাধিক্য বি. অত্যধিক শীতভাব।