শাক্তপদাবলি

শাক্তপদাবলি বি. শক্তি বা কালীর স্তুতিতে রচিত পদসমূহ।

শাক্ত

শাক্ত [ śākta ] বিণ. বি. শক্তির উপাসক; তান্ত্রিক (শাক্ত ধর্ম, বামাচারী শাক্ত)। [সং. শক্তি + অ]। শাক্তপদাবলি বি. শক্তি বা কালীর স্তুতিতে রচিত পদসমূহ।

শল্কলী

শল্কলী (-লিন্), শল্কী (-ল্কিন্) [ śalkalī (-lin), śalkī (-lkin) ] বিণ. আঁশযুক্ত, শল্কময়। ☐ বি. মাছ। [সং. শল্কল + ইন্, √ শল্ + ক + ইন্]।

শলী

শলি, (বর্জি.) শলী [ śali, śalī ] বি. ধান বা অনুরূপ শস্যের পরিমাণ। [সং. শুল্ব]।

শলি

শলি, (বর্জি.) শলী [ śali, śalī ] বি. ধান বা অনুরূপ শস্যের পরিমাণ। [সং. শুল্ব]।

শাস্তি

শাস্তি [ śāsti ] বি. সাজা, দণ্ড, নিগ্রহ। [সং. √ শাস্ + তি]। শাস্তিবিধান বি. শাস্তি দেওয়া।

শাটী

শাটী, শাটিকা স্ত্রী. শাট ।

শাট

শাট [ śāṭa ] বি. পোশাক (লম্বশাটপটাবৃত)। [সং. √ শাট্ + অ]। স্ত্রী. শাটী, শাটিকা।

শান্তিপুরে

শান্তিপুরে বিণ. শান্তিপুরে প্রচলিত বা উত্পন্ন; শান্তিপুরবাসী।