শ শটি শটি, (বর্জি.) শটী [ śaṭi, śaṭī ] বি. হলুদজাতীয় ওষধিবিশেষ বা তার কন্দ যা থেকে পালো তৈরি হয়। [সং. √ শট্ + ই]। শটিফুড বি. শটি থেকে প্রস্তুত পালো।
শ শরদিন্দু শরদিন্দু [ śaradindu ] বি. শরত্কালের চাঁদ যা অতি সুন্দর ও উজ্জ্বল। [সং. শরদ্ + ইন্দু]। শরদিন্দুনিভাননা বিণ. (স্ত্রী.) শরত্কালের চাঁদের মতো (উজ্জ্বল ও সুন্দর) মূখবিশিষ্ট।
শ শরিফ শরিফ [ śaripha ] বিণ. ১. মহানুভব, উচ্চমনা (শরিফ আদমি); ২. অভিজাত, উচ্চবংশীয়; ৩. খুশি, প্রফুল্ল (শরিফ মেজাজ)। ☐ বি. ১. উচ্চবংশীয় বা অভিজাত ব্যক্তি; ২. মক্কার শাসনকর্তার উপাধি। [আ. শরীফ্]।
শ শল্কী শল্কলী (-লিন্), শল্কী (-ল্কিন্) [ śalkalī (-lin), śalkī (-lkin) ] বিণ. আঁশযুক্ত, শল্কময়। ☐ বি. মাছ। [সং. শল্কল + ইন্, √ শল্ + ক + ইন্]।