শ শবরীর প্রতীক্ষা শবরীর প্রতীক্ষা ১. রামায়ণে রামের সেবা করার জন্য ব্যাধ-পত্নী শবরীর সুদীর্ঘ প্রতীক্ষা; ২. (আল.) সুদীর্ঘ অপেক্ষা বা প্রতীক্ষা।
শ শবর শবর [ śabara ] বি. ব্যাধ, কিরাত, ভারতের প্রাচীন শিকারি জাতিবিশেষ। [সং. শব + √ রা + অ]। স্ত্রী. শবরী। শবরীর প্রতীক্ষা ১. রামায়ণে রামের সেবা করার জন্য ব্যাধ-পত্নী শবরীর সুদীর্ঘ প্রতীক্ষা; ২. (আল.) সুদীর্ঘ অপেক্ষা বা প্রতীক্ষা।
শ শনি শনি [ śani ] বি. ১. সূর্যপুত্র; ২. অশুভ বলে পরিচিত গ্রহবিশেষ (শনির দশা); ৩. সপ্তাহের বারবিশেষ; ৪. (আল.) শত্রু. সর্বনাশকারী। [সং. √ শো + অনি]। শনির দশা – শনিগ্রহের ভোগফল; দূরবস্হা। শনির দৃষ্টি (আল.) অতি দুঃসময় বা দুর্দশা। শনিবার বি. সপ্তাহের সপ্তম বা শেষ দিন-শনিদেব এই দিনের অধিদেবতা বলে জ্ঞাত।
শ শতেকখোয়ারি শতেকখোয়ারি, (বর্জি.) শতেকখোয়ারী বিণ. (স্ত্রী.) ১. যার ভাগ্যে বহু খোয়ার বা দুর্গতি আছে এমন; ২. যে বহু স্বজনকে খুইয়েছে (গালিবিশেষ)।
শ শতেক শতেক [ śatēka ] বিণ. ১. একশত; ২. বহু, অসংখ্য। [সং. শত + এক (বাং. সন্ধি)]। শতেকখোয়ারি, (বর্জি.) শতেকখোয়ারী বিণ. (স্ত্রী.) ১. যার ভাগ্যে বহু খোয়ার বা দুর্গতি আছে এমন; ২. যে বহু স্বজনকে খুইয়েছে (গালিবিশেষ)।