শয়তানি

শয়তানি বি. ১. দুর্বৃত্ততা, বদমাশি; ২. (স্ত্রী.) অতি দুষ্টা নারী। ☐ বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো।

শয়তান

শয়তান [ śaẏa-tāna ] বি. ১. ইহুদি খ্রিস্টান ও ইসলামি পুরাণোক্ত ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ; ২. পাপাত্মা, অতি দুর্বৃত্ত লোক; ৩. (আল.) অতি দুষ্ট লোক। [আ. শৈতান্]। শয়তানি বি. ১. দুর্বৃত্ততা, বদমাশি; ২. (স্ত্রী.) অতি দুষ্টা নারী। ☐ বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো।

শম্বরারি

শম্বরারি বি. শম্বর নামক অসুরের হন্তা কামদেব।

শমিত

শমিত [ śamita ] বিণ. ১. প্রশমিত, নিবারিত; ২. দমিত, বিনাশিত। [সং. √ শম্ + ণিচ্ + ত]। স্ত্রী. শমিতা।

শমী

শমী (-মিন্) বিণ. শমগুণযুক্ত; সংযমী; শান্ত।

শম

শম [ śama ] বি. ১. শান্তি, নিবৃত্তি, কামক্রোধাদির উপশম; ২. চিত্তের স্হিরতা বা সংযম; ৩. বাসনার নিবৃত্তি। [সং. √ শম্ + অ]। শমী (-মিন্) বিণ. শমগুণযুক্ত; সংযমী; শান্ত।

শবলী

শবলা, শবলী বিণ. শবল -এর স্ত্রীলিঙ্গে।

শবলা

শবলা, শবলী বিণ. শবল -এর স্ত্রীলিঙ্গে।

শবল

শবল [ śabala ] বিণ. নানাবর্ণযুক্ত, চিত্রবিচিত্র। [সং. √ শব্ + অল]। শবলা, শবলী বিণ. শবল -এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. ১. বহুবর্ণা গাভি; ২. বশিষ্ঠের কামধেনু। শবলিত বিণ. নানাবর্ণে শোভিত; নানা বর্ণের সমাবেশে বিচিত্র।