শবারি

শরাব, শবারি [ śarāba, śabāri ] বি. মদ, সূরা। [আ. শরাব্]।

শরাব

শরাব, শবারি [ śarāba, śabāri ] বি. মদ, সূরা। [আ. শরাব্]।

শম্বুকগতি

শম্বুকগতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। ☐ বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন।

শম্বর

শম্বর [ śambara ] বি. ১. বড়ো হরিণবিশেষ; ২. মাছবিশেষ; ৩. পৌরাণিক অসূরবিশেষ; ৪. জল। [সং. √ শম্ব্ + অর]। শম্বরারি বি. শম্বর নামক অসুরের হন্তা কামদেব।

শমনভবন

শমনদ্বার, শমনসদন, শমনভবন বি. যমালয়।

শমনসদন

শমনদ্বার, শমনসদন, শমনভবন বি. যমালয়।

শমনীয়

শমনীয় বিণ. ১. প্রশমনযোগ্য; ২. নিবারণীয়; ৩. দমনযোগ্য বা বিনাশযোগ্য।

শমন

শমন [ śamana ] বি. ১. মৃত্যুর দেবতা যম; ২. প্রশমন, শান্তি সম্পাদন, শান্ত বা সংযত করা; ৩. শান্তি; ৪. দমন; ৫. যজ্ঞার্থ পশুবধ। [সং. √ শম্ + ণিচ্ + অন]। শমনদ্বার, শমনসদন, শমনভবন বি. যমালয়। শমনীয় বিণ. ১. প্রশমনযোগ্য; ২. নিবারণীয়; ৩. দমনযোগ্য বা বিনাশযোগ্য।

শম্বুক

শম্বুক [ śambuka ] বি. ১. খোলার মধ্যে কোমল দেহ আবৃত থাকে এমন উদরপদ ধীরগামী প্রাণীবিশেষ, শামুক; ২. শূদ্র হয়েও তপস্যা করার অপরাধে রামচন্দ্রের দ্বারা নিহত পৌরাণিক তাপসবিশেষ। [সং. √ শম্ব্ + উ + ক]। শম্বুকগতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। ☐ বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন।