শ শশিশেখর শশিভূষণ, শশিশেখর, শশীভূষণ, শশীশেখর [ śaśi-bhūṣaṇa, śaśi-śēkhara, śaśī-bhūṣaṇa, śaśī-śēkhara ] বি. শশী অর্থাত্ চাঁদ যাঁর ভূষণ বা শেখর বা শিরোভূষণ, শিব। [সং. শশিন্ + ভূষণ, শেখর]।
শ শশিভূষণ শশিভূষণ, শশিশেখর, শশীভূষণ, শশীশেখর [ śaśi-bhūṣaṇa, śaśi-śēkhara, śaśī-bhūṣaṇa, śaśī-śēkhara ] বি. শশী অর্থাত্ চাঁদ যাঁর ভূষণ বা শেখর বা শিরোভূষণ, শিব। [সং. শশিন্ + ভূষণ, শেখর]।
শ শশীকান্ত শশিকান্ত, শশীকান্ত [ śaśi-kānta, śaśī-kānta ] বি. ১. কুমুদ, লাল বা শ্বেত পদ্ম; ২. চন্দ্রকান্ত মণি। [সং. শশিন্ + কান্ত]।
শ শশিকলা শশিকলা, শশীকলা [ śaśi-kalā, śaśī-kalā ] বি. ১. চাঁদের অংশ বা কলা; ২. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. শশিন্ + কলা]।
শ শর্ত শর্ত [ śarta ] বি. চুক্তির নিয়ন্ত্রক নিয়ম, কড়ার (কোনো শর্তেই তাকে ছেড়ে দেওয়া হবে না, শর্তভঙ্গ)। [আ. শর্ত্]। শর্তভঙ্গ বি. চুক্তির নিয়ম ভাঙা। শর্তাদি বি. শর্ত ও অন্যান্য, নানান শর্ত। শর্তাধীন বিণ. চুক্তির শর্তে আবদ্ধ।