শস্য
শস্য [ śasya ] বি. ১. ফসল, কৃষিজাত ফল বা বীজ; ২. ফলের ভক্ষণীয় অংশ বা সারভাগ। [সং. √ শস্ + য]। শস্যক্ষেত্র বি. শস্য উত্পাদনের জমি, শস্যের খেত। শস্যভাণ্ডার বি. শস্য যেখানে মজুত রাখা হয়। শস্যশ্যামল বিণ. সবুজ শস্যপূর্ণ; প্রচুর শস্যের সবুজ আভায় উদ্ভাসিত। স্ত্রী. শস্যশ্যামলা। শস্যাগার বি. শস্যের ভাণ্ডার, গোলা।