শ শাক্য শাক্য [ śākya ] বি. ক্ষত্রীয় বংশবিশেষ; শাক্যকূলচূড়ামণি বুদ্ধদেব। [সং. শাক + য]। শাক্যমুনি, শাক্যসিংহ বি. বুদ্ধদেব।
শ শাকুন শাকুন [ śākuna ] বি. পশুপক্ষীর রবদ্বারা মানুষের শুভাশুভ নির্ধারণের শাস্ত্র। ☐ বিণ. ১. শকুনজ্ঞ, উক্ত শাস্ত্রে পারদর্শী; ২. পক্ষীসম্বন্ধীয়। [সং. শকুন + অ]। শাকুনিক বি. ১. পাখিশিকারি ব্যাধ; ২. শকুনজ্ঞ ব্যক্তি; ৩. শকুনিসমূহ।
শ শাওন শাঙন, শাওন [ śāṅana, śāōna ] বি. শ্রাবণ এর কোমল রূপ (‘শাঙন গগনে ঘোর ঘনঘটা’: রবীন্দ্র)। [< শ্রাবণ]।