শালীন

শালীন [ śālīna ] বিণ. লজ্জাশীল, নম্র, বিনয়ী, ভদ্র। [সং. শালা + ঈন]। শালীনতা বি. নম্রতা, ভদ্রতা, শিষ্ট আচরণ (আলাপে ব্যবাহারে শালীনতা)।

শিক্ষণীয়

শিক্ষণীয় বিণ. শেখবার বা শিখাবার যোগ্য, শিখিতব্য।

শারদা

শারদা বি. ১. দুর্গাদেবী; ২. সরস্বতী; ৩. বীণাবিশেষ।

শারদ

শারদ [ śārada ] বিণ. শরত্কালীন (শারদোত্সব, ‘দেখেছি শারদপ্রাতে’: রবীন্দ্র)। [সং. শরদ্ + অ]। স্ত্রী. শারদী। শারদা বি. ১. দুর্গাদেবী; ২. সরস্বতী; ৩. বীণাবিশেষ।

শাশ্বত

শাশ্বত [ śāśbata ] বিণ. নিত্য, অবিনশ্বর; চিরন্তন (শাশ্বতকাল, শাশ্বত ধর্ম)। [সং. শশ্বত্ + অ]। স্ত্রী. শাশ্বতী।

শালিক

শালিক, (অপ্র.) শালিখ [ śālika, (apra.) śālikha ] বি. ময়নাশ্রেণির সুপরিচিত পাখিবিশেষ। [< সং. শারিকা]।

শালগ্রাম

শালগ্রাম [ śāla-grāma ] বি. বিষ্ণুর প্রতীকরূপে পূজিত গণ্ডকী-নদীজাত শিলা। [সং. শালগ্রাম (দেশবিশেষ) + অ]। শালগ্রামের শোয়াবসা (গোলাকার শালগ্রামের মতো) সব সময় একইভাবে অবস্হান।