শিটা

শিটা, (কথ্য) শিটে [ śiṭā, (kathya) śiṭē ] বি. গাদ, কাইট, গাঁজ, গ্যাঁজলা, ফেনা। [দেশি-তু. সং. শিষ্ট (অবশিষ্ট)]।

শিঙাড়া

শিঙাড়া [ śiṅāḍ়ā ] বি. ১. পানিফল; ২. মশলামিশ্রিত আলু কপি প্রভৃতির পুর দেওয়া এবং তেল-ঘি প্রভৃতিতে ভাজা তেকোনা খাবারবিশেষ। [সং. শৃঙ্গাটক]।

শিক্ষণ

শিক্ষণ [ śikṣaṇa ] বি. ১. শিক্ষাগ্রহণ, অধ্যয়ন; [সং. √ শিক্ষ্ + অন]; ২. শিক্ষাদান, হাতে-কলমে শিক্ষার ব্যবস্হা (শিক্ষকশিক্ষণ, শারিরশিক্ষণ)। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + অন]। শিক্ষণীয় বিণ. শেখবার বা শিখাবার যোগ্য, শিখিতব্য।

শাসানি

শাসানি বি. প্রতিশোধগ্রহণের বা শাস্তিদানের ভয়প্রদর্শন।

শাসানো

শাসানো [ śāsānō ] ক্রি. প্রতিশোধ নেবার বা শাস্তি দেবার ভয় দেখানো। ☐ বি. উক্ত অর্থে। [শাসা দ্র]। শাসানি বি. প্রতিশোধগ্রহণের বা শাস্তিদানের ভয়প্রদর্শন।

শাশ্বতিক

শাশ্বতিক [ śāśbatika ] বিণ. নিত্য, চিরন্তন, শাশ্বত (শাশ্বতিক ধর্ম, শাশ্বতিক বিরোধ)। [সং. শশ্বত্ + ইক]। স্ত্রী. শাশ্বতিকী।

শাল্মলী

শাল্মলি, শাল্মলী [ śālmali, śālmalī ] বি. ১. শিমুলগাছ; ২. পুরাণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। [সং. √ শাল্ + মল, ই, ঈ]।

শাল্মলি

শাল্মলি, শাল্মলী [ śālmali, śālmalī ] বি. ১. শিমুলগাছ; ২. পুরাণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। [সং. √ শাল্ + মল, ই, ঈ]।

শালীনতা

শালীনতা বি. নম্রতা, ভদ্রতা, শিষ্ট আচরণ (আলাপে ব্যবাহারে শালীনতা)।