শিথিল
শিথিল [ śithila ] বিণ. ১. শ্লথ, লোল (শিথিল চর্ম); ২. আলুলায়িত (শিথিল কবরী); ৩. বিস্রস্ত, আলুথালু, এলোমেলো (‘শিথিল বেশবাস’); ৪. আলগা, ঢিলা, প্রায় বিচ্যুত (বিশ্বাস শিথিল হওয়া, ভক্তি শিথিল হওয়া); ৫. অবসন্ন, ক্লান্ত (শিথিলদেহ); ৬. মন্হর, অলস (শিথিল গতি)। [সং. √ শ্লথ্ + ইল অথবা √ শ্রথ্ + ইর, র = ল]। বি. শিথিলতা।