শুকনো

শুকনো [ śukanō ] বিণ. ১. শুষ্ক (শুকনো জামা); ২. রসহীন, মাধুর্যহীন (শুকনো চেহারা); ৩. মলিন, বিষণ্ণ (শুকনো মুখ); ৪. অসার, ফাঁকা (শুকনো কথা)। [সং. শুষ্ক]। শুকনো কথায় চিঁড়ে ভেজে না (আল.) কেবল মুখের কথায় কাজ উদ্ধার হয় না।

শিশ্নোদরপরায়ণ

শিশ্নোদরপরায়ণ বিণ. কামপ্রবৃত্তি ও উদরের তৃপ্তিই যার একমাত্র লক্ষ্য।

শিশ্ন

শিশ্ন [ śiśna ] বি. পুংজননেন্দ্রিয়, লিঙ্গ। [সং. √ শশ্ + ন]। শিশ্নোদরপরায়ণ বিণ. কামপ্রবৃত্তি ও উদরের তৃপ্তিই যার একমাত্র লক্ষ্য।

শুক্রবার

শুক্রবার বি. সপ্তাহের ষষ্ঠ দিন, শুক্রাচার্য এই দিনের অধিদেবতা।

শুক্র

শুক্র [ śukra ] বি. ১. গ্রহবিশেষ, শুকতারা; ২. দৈত্যগুরু শুক্রাচার্য; ৩. সপ্তাহের বারবিশেষ; ৪. রেতঃ, বীর্য। [সং. √ শুচ্ + র]। শুক্রবার বি. সপ্তাহের ষষ্ঠ দিন, শুক্রাচার্য এই দিনের অধিদেবতা। শুক্রাচার্য বি. দৈত্যগুরু।

শুক্তনি

শুক্ত, শুক্তো, (আঞ্চ.) শুক্তনি [ śukta, śuktō, śuktani ] বি. কাঁচা কলা পেঁপে উচ্ছে প্রভৃতি সহযোগে প্রস্তুত তিক্তাস্বাদ ব্যঞ্জনবিশেষ। [সং. শুক্ত]।

শুক্তো

শুক্ত, শুক্তো, (আঞ্চ.) শুক্তনি [ śukta, śuktō, śuktani ] বি. কাঁচা কলা পেঁপে উচ্ছে প্রভৃতি সহযোগে প্রস্তুত তিক্তাস্বাদ ব্যঞ্জনবিশেষ। [সং. শুক্ত]।

শুক্ত

শুক্ত, শুক্তো, (আঞ্চ.) শুক্তনি [ śukta, śuktō, śuktani ] বি. কাঁচা কলা পেঁপে উচ্ছে প্রভৃতি সহযোগে প্রস্তুত তিক্তাস্বাদ ব্যঞ্জনবিশেষ। [সং. শুক্ত]।