শজনেখাড়া

শজিনাখাড়া, শজনেখাড়া বি. তরকারিরূপে ব্যবহৃত শজনে গাছের ফলরূপ ডাঁটা।

শজিনাখাড়া

শজিনাখাড়া, শজনেখাড়া বি. তরকারিরূপে ব্যবহৃত শজনে গাছের ফলরূপ ডাঁটা।

শজনে

শজিনা, (কথ্য) শজনে [ śajinā, (kathya) śajanē ] বি. সরু ও লম্বা ফলযুক্ত বড়ো গাছবিশেষ, যার ফল ভোজ্য ডাঁটা হিসাবে ব্যবহৃত হয়। [সং. শোভাঞ্জন]। শজিনাখাড়া, শজনেখাড়া বি. তরকারিরূপে ব্যবহৃত শজনে গাছের ফলরূপ ডাঁটা।

শজিনা

শঙ্কু

শঙ্কু [ śaṅku ] বি. ১. পৌরাণিক অস্ত্রবিশেষ, শেল; ২. শলাকা, শলা; ৩. কীলক, গোঁজ; ৪. (জ্যোতিষ.) সূর্যের ছায়া মাপবার জন্য ব্যবহৃত দ্বাদশাঙ্গুলি পরিমাণ কাঠিবিশেষ; ৫. বিক্রমাদিত্যের নবরত্ন সভার এক রত্ন। [সং. √ শঙ্ক্ + উ]। শঙ্কুপট্ট বি. সূর্যঘড়ি, sundial.

শক্র

শক্র [ śakra ] বি. দেবরাজ ইন্দ্র। [সং. √ শক্ + র]। শক্রধনু বি. ইন্দ্রের ধনুক। শক্রভবন বি. ইন্দ্রের আবাস বা গৃহ।

শঠ

শঠ [ śaṭha ] বিণ. ১. খল, ধূর্ত; ২. প্রবঞ্চক, প্রতারক; ৩. গোপনে অনিষ্টকারী। [সং. √ শঠ্ + অ]। বি. শঠতা, শাঠ্য। শঠে, শাঠ্যং – শঠ লোকের সঙ্গে শঠতা করার নীতি।