শ শয়িত শয়ান, শয়িত [ śaẏāna, śaẏita ] বিণ. ১. শুয়ে আছে এমন (‘দুয়ারের কাছে কে ওই শয়ান’: রবীন্দ্র); ২. নিদ্রিত। [সং. √ শী + আন, ত]। স্ত্রী. শয়ানা, শয়িতা।
শ শয়ান শয়ান, শয়িত [ śaẏāna, śaẏita ] বিণ. ১. শুয়ে আছে এমন (‘দুয়ারের কাছে কে ওই শয়ান’: রবীন্দ্র); ২. নিদ্রিত। [সং. √ শী + আন, ত]। স্ত্রী. শয়ানা, শয়িতা।
শ শণ শণ [ śaṇa ] বি. পাটজাতীয় ক্ষুদ্র ও সরু গাছবিশেষ বা তার আঁশ, hemp, flax [সং. √ শণ্ + অ]। শণসূত্র বি. শণের আঁশে তৈরি সুতো। শণের দড়ি শণের আঁশ দিয়ে তৈরি দড়ি। শণের নুড়ি ১. সাদা শণের আঁশের গোছা; ২. (আল.) এক গোছা পাকা চুল।