শরিক

শরিক [ śarika ] বি. অংশী, ভাগীদার (দুই শরিকের বিবাদ)। [ফা. শরীক্]। শরিকান বি. শরিকরা, শরিকগণ। শরিকানা বি. শরিকের প্রাপ্য অংশ। শরিকি, শরিকানি বিণ. ১. একাধিক অংশীদার বা শরিক আছে এমন, এজমালি (শরিকি সম্পত্তি); ২. শরিকসংক্রান্ত (শরিকি বিবাদ)।

শরা

শরা, সরা [ śarā, sarā ] বি. মাটির তৈরি অগভীর পাত্র বা হাঁড়ি-কলসির ঢাকনি। [সং. শরাব, সরাব]।

শয়িতা

শয়ানা, শয়িতা স্ত্রী. শয়ান, শয়িত।

শান্তমূর্তি

শান্তমূর্তি বি. শান্তভাবপূর্ণ চেহারা, সৌম্য আকৃতি। ☐ বিণ. সৌম্য-আকৃতিযুক্ত।

শান্তভাব

শান্তভাব বি. হিংসা ক্রোধ দুঃখ শোক প্রভৃতি সর্বপ্রকার অস্হিরতাবর্জিত মানসিক অবস্হা, উত্তেজনাহীন চিত্তবৃত্তি, প্রশান্তি।

শান্ত

শান্ত [ śānta ] বিণ. ১. শান্তিযুক্ত; ২. অচঞ্চল (শান্ত মন, শান্ত নদী); ৩. নিবৃত্ত (ক্ষুধা শান্ত); ৪. ক্ষান্ত, থেমেছে এমন (ঝড় শান্ত হয়েছে); ৫. ধীর, অনুদ্ধত, শিষ্ট (শান্ত মেয়ে, শান্ত স্বভাব); ৬. নিরীহ (শান্ত গোরু, সরলশান্ত লোক)। ☐ বি. (অল.) বৈষ্ণবমতে শ্রীভগবানের চরণে আত্মনিবেদনমূলক রসবিশেষ। [সং. √ শম্ + ত]। শান্তভাব বি. হিংসা ক্রোধ দুঃখ শোক প্রভৃতি সর্বপ্রকার অস্হিরতাবর্জিত মানসিক অবস্হা, উত্তেজনাহীন চিত্তবৃত্তি, প্রশান্তি। শান্তমূর্তি বি. শান্তভাবপূর্ণ চেহারা, সৌম্য আকৃতি। ☐ বিণ. সৌম্য-আকৃতিযুক্ত। শান্তশিষ্ট বিণ. নম্ন ও ভদ্র। শান্তস্বভাব বিণ. ধীর; অনুদ্ধত; নম্র ও বিনয়ী।

শরিকানি

শরিকি, শরিকানি বিণ. ১. একাধিক অংশীদার বা শরিক আছে এমন, এজমালি (শরিকি সম্পত্তি); ২. শরিকসংক্রান্ত (শরিকি বিবাদ)।

শরিকি

শরিকি, শরিকানি বিণ. ১. একাধিক অংশীদার বা শরিক আছে এমন, এজমালি (শরিকি সম্পত্তি); ২. শরিকসংক্রান্ত (শরিকি বিবাদ)।