শঙ্কা
শঙ্কা [ śaṅkā ] বি. ১. ভয়, আশঙ্কা; ২. সংশয়। [সং. √ শঙ্ক্ + অ + আ]। ̃শঙ্কাহর, শঙ্কাহরণ বিণ. শঙ্কাদূরকারী। স্ত্রী. শঙ্কাহরা। শঙ্কাহীন বিণ. নির্ভীক, ভয়হীন। শঙ্কিত বিণ. শঙ্কাপ্রাপ্ত, শঙ্কাযুক্ত, ভীত। স্ত্রী. শঙ্কিতা। শঙ্কিল বিণ. শঙ্কাপূর্ণ বা বিপজ্জনক (‘শঙ্কিল পঙ্কিল বাট’: গো. দা.; ‘মরণ শঙ্কিল পথে’: রবীন্দ্র)। শঙ্কী (-ঙ্কিন্) বিণ. (সমাসের উত্তরপদে) শঙ্কাযুক্ত (পাপশঙ্কী, অমঙ্গলশঙ্কী)।