শঙ্খ
শঙ্খ [ śaṅkha ] বি. ১. বৃহদাকার শামূকজাতীয় সামুদ্রিক প্রাণীবিশেষ, শাঁখ, কম্বু; ২. মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে বাদিত শঙ্খের খোলা; ৩. প্রাচীন রণবাদ্যবিশেষ; ৪. শঙ্খনির্মিত বলয়বিশেষ, শাঁখা। ☐ বি. বিণ. লক্ষ কোটি সংখ্যা বা সংখ্যক। [সং. √ শম্ + খ]। শঙ্খকার বি. শাঁখের গহনা ও জিনিসপত্র নির্মাতা, শাঁখারি, শঙ্খব্যবসায়ী। শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী (-রিন্) বি. বিষ্ণু, নারায়ণ। শঙ্খচিল বি. সাদাবুক চিলবিশেষ। শঙ্খচূড় বি. অতি বিষধর ও বড়ো সাপবিশেষ, king cobra. শঙ্খচূর্ণী বি. সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি। শঙ্খধ্বনি, শঙ্খনাদ বি. শাঁখ বাজাবার শব্দ। শঙ্খবণিক বি. শাঁখারি, শঙ্খব্যবসায়ী সম্প্রদায়। শঙ্খবলয় বি. শাঁখের বালা, শাঁখা। শঙ্খবিষ বি. সেঁকোবিষ।