শরীর
শরীর [ śarīra ] বি. ১. দেহ; ২. মূর্তি, কায়া। [সং. √ শৃ + ঈর]। শরীরগত বিণ. ১. শরীরসম্বন্ধীয়, শারীরিক, দেহস্হ; ২. শরীরের অভ্যন্তরস্হ। শরীরচর্চা বি. শরীর সুস্হ ও সবল রাখার জন্য ব্যায়াম ইত্যাদি। শরীরজ বিণ. শরীর থেকে উত্পন্ন, দেহজাত। শরীর পাত করা ক্রি. বি. অত্যধিক পরিশ্রম করে শরীরকে দুর্বল ও ক্ষয় করা। শরীরী (-রিন্) বিণ. ১. দেহধারী, দেহবিশিষ্ট, মূর্ত (শরীরী রূপ); ২. দেহী; ৩. প্রাণী; ৪. মানুষ; ৫. জীবাত্মা। তু. অশরীরী। স্ত্রী. শরীরিণী।