শল্ল

শল্ল, শল্লক [ śalla, śallaka ] বি. ১. আঁশ; ২. বল্কল। [সং. √ শল্ল্ + অ, অক]। শল্লকী বি. ১. শজারু; ২. বাবলাগাছ।

শক্তের ভক্ত নরমের যম

শক্তের ভক্ত নরমের যম — শক্তিমান জবরদস্ত লোকের কাছে বিনীত ও বাধ্য থাকে অথচ দুর্বলের উপর অত্যাচার করে এমন ব্যক্তি।

শক্ত

শক্ত1 [ śakta1 ] বিণ. 1 সমর্থ, কার্যক্ষম (বৃদ্ধ বয়সেও সে যথেষ্ট শক্ত আছে); 2 শক্তিযুক্ত, বলবান (শক্ত দেহ); 3 কর্মকুশল, বিচক্ষণ, পাকা, ধুরন্ধর (শক্ত লোকের পাল্লায় পড়া)। [সং. √ শক্ + ত]। শক্ত2 [ śakta2 ] বিণ. 1 কঠিন, সহজে ভাঙে না এমন, অনমনীয় (শক্ত লাঠি); 2 মজবুত, টেকসই (শক্ত বাঁধন); 3 কঠোর, নির্মম (শক্ত হাকিম); 4 দৃঢ়, অবিচলিত (শক্ত মন); 5 রূঢ়, কড়া, কর্কশ (শক্ত কথা); 6 জটিল, দুরূহ, দুর্বোধ্য (‘জলের মত বিষয় হত ইঁটের মত শক্ত’: দ্বি. রা; শক্ত প্রশ্ন, শক্ত বই, শক্ত ভাষা); 7 দুরারোগ্য, কঠিন (শক্ত রোগ); 8 কষ্টসাধ্য (বলা শক্ত, চাকরি মেলা শক্ত); 9...

শক্ত ঘানি

শক্ত ঘানি বি. ১. যার কাছে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না; ২. কঠিন পরিশ্রমের কাজ। 3. (আল.) কঠোরপ্রকৃতি জবরদস্ত লোক; যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয়।

শ্লথ

শ্লথ বিণ. ১. শিথিল, ঢিলা (বন্ধন শ্লথ হওয়া); ২. দীর্ঘসূত্র (কাজে বড়ো শ্লথ); ৩. মন্হর (‘শ্লথপায়ে চলি’); ৪. আলুথালু, বিস্রস্ত (শ্লথবেশ)। [সং. √ শ্লথ্ + অ]।

শ্লক্ষ্ণ

শ্লক্ষ্ণ [ ślakṣṇa ] বিণ. ১. কোমল, স্নিগ্ধ; ২. মসৃণ। [সং. √ শ্লিষ্ + স্ন]। শ্লথ বিণ. ১. শিথিল, ঢিলা (বন্ধন শ্লথ হওয়া); ২. দীর্ঘসূত্র (কাজে বড়ো শ্লথ); ৩. মন্হর (‘শ্লথপায়ে চলি’); ৪. আলুথালু, বিস্রস্ত (শ্লথবেশ)। [সং. √ শ্লথ্ + অ]। শ্লক্ষ্ণন বি. দীর্ঘসূত্রতা; অলসতা।

শল্লকী

শল্লকী বি. ১. শজারু; ২. বাবলাগাছ।