শক্তি
শক্তি [ śakti ] বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। শক্তিউপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। শক্তিধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। ☐ বি. ‘শক্তি’-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। শক্তিপূজা, শক্তিআরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। শক্তিবর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক...