শ্রীঘর

শ্রীঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার।

শ্রীখোল

শ্রীখোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল।

শ্রীখণ্ডি

শ্রীখণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি।

শ্রীঅঙ্গ

শ্রীঅঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)।

শ্রী

শ্রী [ śrī ] বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। শ্রীঅঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। শ্রীকণ্ঠ বি. শিব। শ্রীকান্ত বি. বিষ্ণু। শ্রীক্ষেত্র বি. পুরীধাম। শ্রীখণ্ড বি. চন্দনকাঠ। শ্রীখণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। শ্রীখোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল।...

শ্রান্তিহীন

শ্রান্তিরহিত, শ্রান্তিহীন বিণ. 1 পরিশ্রমে ক্লান্ত হয় না এমন; 2 অবিরাম, অবিশ্রাম।