ল লঘীয়ান লঘীয়ান [ laghīẏāna ] (-য়স্) বিণ. ১. দুইয়ের মধ্যে অপেক্ষাকৃত হালকা বা ছোটো; ২. অতি লঘু; ৩. অতি ক্ষুদ্র। [সং. লঘু + ইয়স]।
ল লঘিমা লঘিমা [ laghimā ] (-মন্) বি. ১. লঘুতা, চপলতা; ২. সাত্ত্বিক ভাব, যে অলৌকিক শক্তির দ্বারা দেহকে ইচ্ছামতো লঘু বা সূক্ষ্ম করা যায়। [সং. লঘু + ইমন্]।
ল লগা লগা [ lagā ] বি. ১. বাঁশ ইত্যাদির তৈরি লম্বা দণ্ড; ২. আঁকশি (লগা দিয়ে আম পাড়া); ৩. নৌকা ঠেলার জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড। [বাং. লগ (< সং. লগ) + আ]।
ল লখা লখা [ lakhā ] ক্রি. (কাব্যে) ১. লক্ষ করা, দেখা (‘কেহ নাহি লখে’); ২. নির্ধারণ বা উপলব্ধি করতে পারা; ৩. চিনতে পারা; ৪. নিশানা করতে পারা। [সং. √ লক্ষ্ + বাং. আ]।
ল লক্ষ্মণ লক্ষ্মণ [ lakṣmaṇa ] বি. (রামা.) রামচন্দ্রের বৈমাত্রেয় কনিষ্ঠ ভ্রাতা সুমিত্রানন্দন। [সং. লক্ষ্মন্ + অ]।
ল লক্ষণীয় লক্ষণীয় [ lakṣaṇīẏa ] বিণ. লক্ষ করার যোগ্য, দেখার বা অনুভব করার যোগ্য, বিশেষভাবে খেয়াল রাখতে হবে এমন। [সং. √ লক্ষ্ + অনীয়]।