লজ্জত

লজ্জত [ lajjata ] বি. ১. প্রকাশ; ২. পরিচয় (‘রাজপুতানীর লজ্জত’: ব. চ.); ৩. যে-অঙ্গে ব্রীড়া বা লজ্জা ফুটে ওঠে অর্থাত্ মুখমণ্ডল (‘চরকায় উজ্জ্বল লক্ষীর লজ্জত’: স. দ.) [আ. লজ্জত্-তু. হি. লজ্জত]।

লঙ্ঘা

লঙ্ঘা [ laṅghā ] ক্রি. (কাব্যে) লঙ্ঘন করা (‘এক লম্ফে সাগর লঙ্ঘে’)। [সং. √ লন্ঘ্ + বাং. আ]।

লন

লন [ lana ] বি. ছোটো ঘাসে ঢাকা জমি বা উদ্যান। [ইং. lawn]।

লতিকা

লতিকা [ latikā ] বি. ১. ক্ষুদ্র লতা; ২. লতা। [সং. লতা + ক + আ]।

লতি

লতি [ lati ] বি. ১. কানের নিম্নভাগের নরম মাংস; ২. ছোটো বা সরু লতা (কচুর লতি)। [সং. লতা + বাং. ই (ক্ষুদ্রার্থে)]।

লঙ্ঘিত

লঙ্ঘিত বিণ. লঙ্ঘন করা হয়েছে এমন (আদেশ লঙ্ঘিত হয়নি)।

লঙ্ঘন

লঙ্ঘন [ laṅghana ] বি. ১. ডিঙ্গিয়ে যাওয়া, অতিক্রম (সমুদ্রলঙ্ঘন); ২. পালন না করা, অগ্রাহ্য বা অমান্য করা (আইনলঙ্ঘন, মর্যাদালঙ্ঘন); ৩. উপবাস (লঙ্ঘন দেওয়া)। [সং. √ লন্ঘ + অন]। লঙ্ঘনীয় বিণ. লঙ্ঘন করার যোগ্য। লঙ্ঘিত বিণ. লঙ্ঘন করা হয়েছে এমন (আদেশ লঙ্ঘিত হয়নি)।

লঙ্গরখানা

লঙ্গরখানা [ laṅgara-khānā ] বি. ১. সর্বসাধারণের রান্নাঘর; ২. বিনামূল্যে অন্ন বিতরণের স্হান। [ফা. লঙ্হর্কানহ্]।

লঙ্গর

লঙ্গর [ laṅgara ] নঙ্গর ও নোঙর এর আঞ্চ. রূপ।