লাঞ্ছনা

লাঞ্ছনা [ lāñchanā ] বি. ১. ভর্ত্সনা, তিরস্কার; ২. নিন্দা, অপামানিত, (অনেক লাঞ্ছনা সয়েছি); ৩. উত্পীড়ন (পরাধীনতার লাঞ্ছনা)। [সং. √ লাঞ্ছ + অন + আ]।

লাভা

লাভা [ lābhā ] বি. আগ্নেয়গিরির অগ্নুত্পাতে নির্গত গলিত ও অতিতপ্ত ধাতব পদার্থ। [ইং. lava]।

লাগেজ

লাগেজ [ lāgēja ] বি. যাত্রীদের মালপত্র। [ইং. luggage]।

লাঘব

লাঘব [ lāghaba ] বি. ১. হ্রাস, লঘুতা (ভার লাঘব করা, শ্রম লাঘব করা); ২. গৌরবহানি, মর্যাদাহানি (একাজে করলে তোমার সম্মানের লাঘব হবে না); ৩. ক্ষিপ্রতা, পটুতা (হস্তলাঘব) [সং. লঘু + অ]।

লাগিয়া

লাগি, লাগিয়া [ lāgi, lāgiẏā ] অনু. (কাব্যে) ১. জন্য (‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’: চণ্ডী); ২. তরে (‘কার লাগি হয়েছে বিরাগী’: নজরুল)। [বাং. লাগ + ই, ইয়া < প্রাকৃ. লগ্গই]।

লাঞ্ছন

লাঞ্ছন [ lāñchana ] বি. ১. কলঙ্ক, চিহ্ন (শশলাঞ্ছন, ব্যাঘ্রলাঞ্ছন); ২. ধ্বজ (মকরলাঞ্ছন); ৩. অঙ্কন; ৪. উপাধি, নাম। [সং. √ লাঞ্ছ্ + অন]।

লা জবাব

লাজবাব [ lā-jabāba ] বিণ. ১. তুলনাহীন, অপূর্ব; ২. নিরুত্তর। [ফা. লা জওয়াব্]।

লাজবন্তি

লাজবন্তি [ lāja-banti ] বি. সংগীতের রাগিণীবিশেষ। [হি. লাজবন্তী]।

লাছি

লাছি [ lāchi ] বি. সুতোর গুটি বা কাটিমে জড়ানো সুতো (এক লাছি সুতো)। [দেশি.]।

লাছা

লাছা [ lāchā ] ক্রি. পাতা, স্হাপন করা (বিছানা লেছে দাও)। [বাং. লাছ্ + আ]।