ল লেঅফ লেঅফ [ lē-apha ] বি. ১. মিল কারখানার বা অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে-সময়ের জন্য শ্রমিকদের সাময়িকভাবে বসিয়ে দেওয়া হয়; ২. শ্রমিকদের কর্মচ্যুতি । [ইং. lay-off]
ল লেকচার লেকচার [ lēka-cāra ] বি. ১. বক্তৃতা; ২. (ব্যাঙ্গে) বাগাড়ম্বর; ৩. গালভরা উপদেশ। ইং. lecture]। লেকচারার বি. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবিশেষ। [ইং. lecturer]।
ল লেটারবক্স লেটারবক্স বি. চিঠি ফেলার বাক্স; ডাকযোগে প্রেরণীয় চিঠি ফেলার বাক্স কিংবা ডাকযোগে প্রেরিত চিঠি ফেলার বাক্স।
ল লেটার লেটার [ lēṭāra ] বি. ১. চিঠি (লেটার লেখা); ২. পরীক্ষায় শতকরা ৮০ বা তার বেশি নম্বর পাবার কৃতিত্ব। [ইং. letter]। লেটারবক্স বি. চিঠি ফেলার বাক্স; ডাকযোগে প্রেরণীয় চিঠি ফেলার বাক্স কিংবা ডাকযোগে প্রেরিত চিঠি ফেলার বাক্স।
ল লৈঙ্গিক লৈঙ্গ, লৈঙ্গিক [ laiṅga, laiṅgika ] বিণ. ১. লিঙ্গসম্বন্ধীয়; ২. লক্ষণ বা গুণ অনুযায়ী। [সং. লিঙ্গ + অ, ইক]।
ল লৈঙ্গ লৈঙ্গ, লৈঙ্গিক [ laiṅga, laiṅgika ] বিণ. ১. লিঙ্গসম্বন্ধীয়; ২. লক্ষণ বা গুণ অনুযায়ী। [সং. লিঙ্গ + অ, ইক]।