লক্ষ্যভ্রষ্ট
লক্ষ্যচ্যুত, লক্ষ্যভ্রষ্ট বিণ. 1 নিশানা ভেদ করতে পারেনি এমন; 2 উদ্দেশ্য বা লক্ষ্য সফল করতে পারেনি এমন।
লক্ষ্যচ্যুত
লক্ষ্যচ্যুত, লক্ষ্যভ্রষ্ট বিণ. 1 নিশানা ভেদ করতে পারেনি এমন; 2 উদ্দেশ্য বা লক্ষ্য সফল করতে পারেনি এমন।
লক্ষ্য
লক্ষ্য [ lakṣya ] বিণ. 1 দর্শনযোগ্য, দেখার বা লক্ষ করার যোগ্য; 2 জ্ঞেয়; 3 অনুমেয়; 4 লক্ষণাশক্তির দ্বারা বোধ্য (লক্ষ্য অর্থ, লক্ষ্যার্থ); 5 অভিপ্রেত, উদ্দিষ্ট (লক্ষ্যবস্তু)। ☐ বি. 1 অভিপ্রেত বা কাম্য বস্তু (চরম লক্ষ্য, জীবনের লক্ষ্য); 2 মনোযোগের বিষয়; 3 নজর, দৃষ্টি, উদ্দেশ্য (তাকে লক্ষ্য করে বলা, শিকারি হরিণকে লক্ষ্য করে এগোচ্ছে); 4 তাক, নিশানা (সকলের বিদ্রুপের লক্ষ্য)। [সং. √ লক্ষ্ + য]। লক্ষ্যচ্যুত, লক্ষ্যভ্রষ্ট বিণ. 1 নিশানা ভেদ করতে পারেনি এমন; 2 উদ্দেশ্য বা লক্ষ্য সফল করতে পারেনি এমন। লক্ষ্যবেধ, লক্ষ্যভেদ বি. নিশানা বা লক্ষ্যবস্তু বিদ্ধ করা। লক্ষ্যহীন বিণ. উদ্দেশ্যহীন।