লগ্না

লগ্না স্ত্রী. লগ্ন1 [ lagna1 ] বিণ. 1 সংযুক্ত, সংসক্ত (কণ্ঠলগ্ন); 2 আসক্ত। [সং. √ লগ্ + ত]।

লগ্নভ্রষ্টা

লগ্নভ্রষ্টা স্ত্রী. (লগ্নভ্রষ্টা মেয়ে), লগ্নভ্রষ্ট বিণ. 1 লগ্নকালের মধ্যে কার্যারম্ভ করতে পারেনি এমন; 2 (সচ. বিবাহের) উপযুক্ত বা শুভ সময় হারিয়েছে এমন।

লগ্ন

লগ্ন1 [ lagna1 ] বিণ. 1 সংযুক্ত, সংসক্ত (কণ্ঠলগ্ন); 2 আসক্ত। [সং. √ লগ্ + ত]। স্ত্রী. লগ্না। লগ্ন২ [ lagna ] বিণ. (জ্যোতিষ) 1 রাশির উদয়কাল; 2 সূর্যের রাশিসংক্রমণের মুহুর্ত; 3 উপযুক্ত বা শুভ সময় (বিয়ের লগ্ন)। [সং. √ লগ্ + ত]। লগ্নপত্র বি. যে লিপিতে বিবাহের লগ্ন জ্যোতিষ-বিচারের দ্বারা স্হির করা হয়েছে। লগ্নভ্রষ্ট বিণ. 1 লগ্নকালের মধ্যে কার্যারম্ভ করতে পারেনি এমন; 2 (সচ. বিবাহের) উপযুক্ত বা শুভ সময় হারিয়েছে এমন। স্ত্রী. লগ্নভ্রষ্টা (লগ্নভ্রষ্টা মেয়ে)। লগ্নাচার্য বি. দৈবজ্ঞ, জ্যোতিষী।

লগুড়

লগুড় [ laguḍ় ] বি. মোটা লাঠি, ডাণ্ডা, কোঁতকা (লগুড়াঘাত)। [সং. √ লগ্ + উল]। লগুড়াঘাত বি. লাঠির ঘা। লগুড়াহত বিণ. লাঠির ঘা খেয়েছে এমন।

লগবগ

লগবগ [ laga-baga ] বি. দুর্বল বা ছিপছিপে ব্যক্তি কিংবা নরম লাঠির অদৃঢ়তার ভাব। [ধ্বন্যা.]। লগবগে বিণ. লগবগ করে এমন।

লগনচাদা

লগনচাদা বিণ. সৌভাগ্যবান (লগনচাঁদা ছেলে)।

লগনসা

লগনসা বি. যে সময়ে নানান উত্সব-অনুষ্ঠানের লগ্ন নির্দিষ্ট আছে (লগনসার সময় জিনিসপত্রের দাম তো বাড়বেই)। [সং. লগ্নসময়]।