লঘুগামী

লঘুগামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন।

লগ্নভ্রষ্ট

লগ্নভ্রষ্ট বিণ. 1 লগ্নকালের মধ্যে কার্যারম্ভ করতে পারেনি এমন; 2 (সচ. বিবাহের) উপযুক্ত বা শুভ সময় হারিয়েছে এমন। স্ত্রী. লগ্নভ্রষ্টা (লগ্নভ্রষ্টা মেয়ে)।

লগ্নপত্র

লগ্নপত্র বি. যে লিপিতে বিবাহের লগ্ন জ্যোতিষ-বিচারের দ্বারা স্হির করা হয়েছে।

লঘুভোজন

লঘুভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার।

লঘুহস্ত

লঘুহস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত।

লঘু

লঘু [ laghu ] বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); 8. সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 10 অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. লঘুতা, লঘুত্ব। লঘুক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। লঘুগামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন। লঘুগুরু-জ্ঞান, লঘুগুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা...

লগ্নি

লগ্নি [ lagni ] বি. সুদে টাকা খাটানো (টাকা লগ্নি করা)। ☐ বিণ. লগ্নি করা হয়েছে এমন (লগ্নি টাকা)। [তু. বাং. লাগানো < সং. লগ্ন]। লগ্নীকরণ বি. লগ্নি করা।