লঙ্কাকাণ্ড
লঙ্কাকাণ্ড বি. 1 রামায়ণের লঙ্কাধ্বংস অধ্যায়; 2 (আল.) ভীষণ ধ্বংসকাণ্ড; 3 তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি।
লঘুত্ব
লঘুতা, লঘুত্ব বি. লঘু [ laghu ] বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); 8. সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 10 অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]।