লজ্জাশূন্য
লজ্জাহীন, লজ্জাশূন্য বিণ. নিলা়জ, নির্লজ্জ, বেহায়া। স্ত্রী. লজ্জাহীনা, লজ্জাশূন্যা। বি. লজ্জাহীনতা, লজ্জাশূন্যতা।
লজ্জা
লজ্জা [ lajjā ] বি. 1 গোপনীয় বিষয় প্রকাশিত হওয়ার জন্য বা অনুচিত ও অশোভন কাজ বা ব্যাপারের জন্য অস্বস্তিজনক ভাব, শরম, ব্রীড়া; 2 অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাধা, সংকোচ, কুণ্ঠা। [সং. লজ্জ্ + অ + আ]। লজ্জাকর, লজ্জাজনক বিণ. লজ্জার কারণযুক্ত, লজ্জা অনুভব হয় এমন। লজ্জানত, লজ্জাবনত বিণ. কুণ্ঠার দরুন মুখ তুলতে পারছে না এমন, লজ্জায় মাথা নিচু হয়ে আছে এমন। লজ্জাবান, লজ্জাশীল বিণ. লাজুক, লজ্জাযুক্ত। স্ত্রী. লজ্জাবতী, লজ্জাশীলা। বি. লজ্জাবত্তা, লজ্জাশীলতা। লজ্জাবতী লতা বি. লতাবিশেষ, যার পাতা স্পর্শমাত্রেই সংকুচিত হয়। লজ্জাহীন, লজ্জাশূন্য বিণ. নিলা়জ, নির্লজ্জ, বেহায়া। স্ত্রী. লজ্জাহীনা, লজ্জাশূন্যা। বি. লজ্জাহীনতা, লজ্জাশূন্যতা।...